একদিন আগেই অঙ্গীকার পূরণ করলেন জাককানইবি উপাচার্য
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নবনির্মিত দুটি আবাসিক হল ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর আসন বরাদ্দ ও চাবি হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এর মধ্যদিয়ে নির্ধারিত সময়ের এক দিন আগেই শিক্ষার্থীদের দেয়া হল চালু করার অঙ্গীকার পূরণ করলেন তিনি।
গত ১ জানুয়ারি নবনির্মিত দুটি হল চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ‘দুখুমিয়া বাংলো’ অবরোধ এবং আমরণ অনশন করার কর্মসূচিতে উপাচার্য বলেছিলেন, ২১ জানুয়ারির পূর্বে হল খুলে দেয়া হবে। ওই ঘোষণার ধারাবাহিকতায় উপাচার্যের নেতৃত্বে প্রশাসনের নিরলস প্রচেষ্টার ফলে ঘোষিত সময়ের এক দিন আগেই শিক্ষার্থীদের হল চালু করা সম্ভব হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের আসন বরাদ্দে তালিকা প্রকাশ ও চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত শারমিনের যুগ্ম-সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
বহুল প্রতীক্ষিত নতুন হল চালু উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সাজ সাজ রব পড়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে হল চালু করায় তারা উপাচার্যের প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে হলে সিট বরাদ্দ পাওয়া আবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য সৌমিত্র শেখর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলো হয়ে উঠবে একাডেমিক পড়াশোনার প্রধান জায়গা। আমরা সুনির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাস করব, সুনির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা নেব। সেজন্য আমরা একাডেমিক ক্যালেন্ডার করে দিচ্ছি।
তিনি বলেন, আমাদের এই শিক্ষাবান্ধব সরকার শিক্ষার জন্য বিনিয়োগে প্রস্তুত। আমাদের অনেক পরিকল্পনা আছে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে। আপনারা শুধু একটি শিক্ষাবান্ধব, শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে সহায়তা করুন। এ সময় নতুন হল দুটি নির্মাণ ও চালুর ব্যাপারে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিবসহ সরকারের বিভিন্ন মহলকে।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। শুভেচ্ছা বক্তব্য দেন প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. তপন কুমার সরকার, বঙ্গবন্ধু নীল দলের সাধারন সম্পাদক ড. সেলিম আল মামুন, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌশলী মো. জোবায়ের হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো.নজরুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ধারণক্ষমতা ১ হাজার ২৮৪ ও ১ হাজার ১৭৫ জন করে শিক্ষার্থী। চাবি হস্তান্তর প্রক্রিয়ার মধ্যদিয়ে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত হল চালুর দাবিটি পূরণ হলো।
শাফিন / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
Link Copied