জবি প্রেসক্লাবের নির্বাচন সোমবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) নির্বাচন আগামী সোমবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এ তথ্য জানান সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম সাদেক।
তিনি বলেন, জবি প্রেসক্লাব বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সাংবাদিক সংগঠন। সত্য প্রকাশে প্রেসক্লাব কখনো আপোস করে না। এরই ধারাবাহিকতায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ২৪ জানুয়ারি নতুন কমিটি গঠন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিন বিকেলে ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ২২ জানুয়ারি দুপুর ১২ টায় মনোনয়ন ফরম পূরণের সময়সীমা হিসেবে ঘোষণা করা হয়। ২২ জানুয়ারি বিকাল ৪ টায় প্রার্থীতা যাচাই ও প্রকাশ করা হবে।
২৪ জানুয়ারি (সোমবার) দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় ৪০৪ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩ টা ৩০ মিনিটে ফলাফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপু বলেন, আমরা সব সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকারের পক্ষে। আশা করি একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গতিশীল নেতৃত্ব নির্বাচিত হয়ে এই সংগঠনকে এগিয়ে নেবে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied