হাবিপ্রবিতে বিজ্ঞান অলম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বিজ্ঞান অলম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ ভবনের সামনে বিজ্ঞান অলম্পিয়াড-২০২২-এর উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, বিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, রসায়ন বিভাগের প্রফেসর ড. বলরাম রায়, পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. সাইফুর রহমান। উক্ত বিজ্ঞান অলম্পিয়াড ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. নাজিম উদ্দিন।
এ সময় বক্তব্যের শুরুতে ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়ার মূল কারিগর তোমরা। মূলত বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পরেই দেশকে গড়ে তোলার লক্ষে বিজ্ঞান শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন। তার মন্ত্রী সভায় প্রখ্যাত বিজ্ঞানীদের রেখেছিলেন। তিনি বলেছিলেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জ্ঞান বিজ্ঞানের আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
পরিশেষে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান।
এমএসএম / জামান
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
Link Copied