ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

৩ বিভাগে বৃষ্টির ‍আভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ১:৪১

মেঘের আনাগোনা বেড়ে যাওয়ায় ফের বাড়তে শুরু করেছে রাতের তাপমাত্রা। একই সঙ্গে দেশের খুলনা, বরিশাল এবং ঢাকা- দেশের এই তিন বিভাগে হালকা বৃষ্টির পূ্র্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী কয়েকদিন দেশজুড়েই বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

আপাতত দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। যদিও শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবারও তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে।

শনিবার (২২ জানুয়ারি) মাঘ মাসের ৮ তারিখ। এদিন সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। মেঘের আধিপত্যে বলতে গেলে রোদের দেখা নেই। শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তামাত্রা ১৪ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, আজ (শনিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ২৭ ডিগ্রি সেলসিয়াস।

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'