ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি শুরু


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ৩:০

মহামারী করোনা ভাইরাস ও ওমিক্রন সংক্রমণ রোধে এবং পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়তে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস কর্মসূচি’ শুরু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি-২ হল মাঠের সামনের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যদিয়ে দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান আমাদের বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় নিয়ে হাবিপ্রবি প্রশাসন এই ক্লিন ক্যাম্পাস কর্মসূচি হাতে নিয়েছে। আগামীকাল (২৩ জানুয়ারি) শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচি পালন করার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় সেটি আপাতত স্থগিত করা হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিছন্ন কর্মচারীদের মাধ্যমে এটি শুরু করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. ইয়াছিন প্রধান বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আমরা প্রশাসনের পক্ষ থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি শুরু করেছি। এর মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরির পাশাপাশি ‘আমার ক্যাম্পাস আমি পরিষ্কার রাখবো’ এই বার্তা সবাইকে দিতে চাই। সবাই মিলে প্রচেষ্টা চালালে পরিচ্ছন্ন হাবিপ্রবি ক্যাম্পাস অবশ্যই সম্ভব।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উক্ত ক্লিন ক্যাম্পাস কর্মসূচি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের শ্রেণি প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জামান / জামান

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী