ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবি প্রেসক্লাবের নির্বাচন সোমবার, লড়ছেন যারা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২২-১-২০২২ রাত ৮:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চিন্তাধারার, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের  ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি। শনিবার (২২ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলার ৪০৪ নাম্বার কক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও নির্বাচন সমন্বয়ক জগেশ রায়।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজকের পত্রিকার রিপোর্টার মোস্তাকিম ফারুকী ও সারাবাংলা ডট নেটের জবি করেসপন্ডেন্ট আব্দুল্লাহ আল নোমান। সহ-সভাপতি পদে লড়বেন আরটিভি অনলাইনের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ফয়সাল আরেফিন, দৈনিক আস্থার নজরুল ইসলাম।

সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের জবি প্রতিনিধি আরমান হাসান, দ্য রিপোর্টের জবি প্রতিনিধি সানাউল্লাহ ফাহাদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের মুজাহিদ বিল্লাহ, দৈনিক সবুজ বার্তার আলিমুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাংলা ট্রিবিউনের সুবর্ণ আসসাইফ। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে লড়বেন এনটিভি অনলাইনের আহনাফ তাহমিদ ফাইয়াজ, বাংলাভিশন ডিজিটালের মো. সুমন

দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিউজবাংলা ২৪ এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেরাবুল ইসলাম সৌদিপ, সময় ট্রিবিউনের জবি প্রতিনিধি শিবলী নোমান খান। দুইটি কার্যনির্বাহী সদস্যের বিপরীতে লড়বে রাইজিং বিডির মো. মেহেদী হাসান, বাংলাদেশ জার্নালের অনুপম মল্লিক আদিত্য, দৈনিক সকালের সময়ের ইউছুব ওসমান।

প্রার্থী তালিকা ঘোষণা শেষে নির্বাচন সমন্বয়ক জগেশ রায় বলেন, উৎসবমুখর পরিবেশে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলের প্রচেষ্টা ও সহযোগিতায় আগামীতে সুন্দর নেতৃত্বের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য সকলকে আহ্বান করছি।

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে