ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মাস্ক পরতে বলায় যুক্তরাষ্ট্রে দোকানিকে গুলি করে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ১:৩

করোনা ভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বব্যাপী মাস্ক ব্যবহারে সচেতন কার্যক্রম চলছে। অথচ সেই সচেতনতামূলক কাজটি করতে গিয়েই প্রাণ হারালেন এক দোকানের ক্যাশিয়ার। গত সোমবার ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে।

জানা যায়, এ ঘটনায় হামলাকারীসহ দোকানের এক প্রহরীও গুরুতর আহত হয়েছে। হামলাকারীর নাম ভিক্টর টাকার। দোকানে মাস্ক ছাড়াই সে প্রবেশ করেছিল। দায়িত্বরত ক্যাশিয়ার তাকে মাস্ক পরিধান করতে বলার পরেই শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে ওই ক্যাশিয়ারকে গুলি করে টাকার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্যাশিয়ারের। দোকানে গুলি চালানোর পর হামলাকারীকে ঠেকাতে ভেতরে প্রবেশ করেন প্রহরী। এ সময় তাকেও গুলি করে টাকার। কিন্তু গায়ে বুলেট ভেস্ট থাকায় প্রাণে বেঁচে যান তিনি। এ সময় তাদের মধ্যে গুলিবিনিময় হয়।

স্থানীয় পুলিশ জানায়, গোলাগুলির ঘটনায় দোকানের ক্যাশিয়ার নিহত হয়েছেন। এছাড়া হামলাকারী ও প্রহরী আহত হয়েছে। তারা দুজন আটলান্টার মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

জামান / জামান

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল