সশরীরে পরীক্ষা নেবে কবি নজরুল বিশ্ববিদ্যালয়, খোলা থাকবে আবাসিক হল
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চলমান সেমিস্টার ফাইনাল ও রুটিন পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। এছাড়া খোলা থাকবে আবাসিক হল। পাশাপাশি ক্লাস, মিডটার্ম ও এসাইনমেন্ট নেয়া হবে অনলাইনে । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার (২২ জানুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনলাইনে ৩৮ তম জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, একাডেমিক কাউন্সিলের সভায় সশরীরে সকল পরীক্ষা নেয়া এবং সকল বিভাগের ক্লাস চালু থাকবে অনলাইনে। তবে শিক্ষার্থীদের দিক বিবেচনা করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে আবাসিক হলগুলো, সামাজিক দূরত্ব মেনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাফতরিক কার্যক্রম চালু, চলমান ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম যথারীতি চালু থাকার পাশাপাশি ক্যাম্পাসে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাস খোলা থাকবে তবে আমরা কিছু বাধ্যবাধকতা দিয়ে দিয়েছি এগুলো মেনে আমাদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে।
একাডেমিক কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, প্রক্টর ড. উজ্জল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা তপন কুমার প্রধান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।
জামান / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক