হাবিপ্রবির সকল আবাসিক হলে ফাস্ট এইড কর্নারের যাত্রা শুরু
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য সকল আবাসিক হলে ফাস্ট এইড কর্নার (প্রাথমিক চিকিৎসা) চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে রোববার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সকল হলের হল সুপারগণের হাতে চিকিৎসাসামগ্রী (ওয়েট মেশিন, প্রেসার মাপা মেশিন, নেবুলাইজার, থার্মোমিটার, ব্যান্ডেজ, অক্সিমিটার) তুলে দেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেনসহ শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই অতিমারীর সময়ও হল খোলা রাখা হয়েছে। তাই এই সময়ে তাদের স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ধাপে ধাপে আরো চিকিৎসাসামগ্রী বিতরণসহ বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছে।
সেই সাথে সরকারি সকল বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি আহ্বান জানান এবং হল সুপারগণের প্রতি বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।
জামান / জামান
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
Link Copied