মাহিয়ান-রাসেলের নেতৃত্বে জগন্নাথের বাঁধন
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'বাঁধন' জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের কার্যকরী কমিটি-২০২২ গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মাহিয়ান এ কে মাহমুদ, বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের রাসেল আকন্দ সাধারণ সম্পাদক এবং জোনাল প্রতিনিধি হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নিশি দায়িত্ব পেয়েছেন।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় বাঁধনের অফিসে বাঁধন জবি ইউনিটের প্রধান শিক্ষা উপদেষ্টা ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মান্নান এই কমিটির ঘোষণা দেন এবং সদ্য সাবেক সভাপতি ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এটি জবি ইউনিটের ১৬ তম কার্যনির্বাহী কমিটি। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নবগঠিত এই কমিটি অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মেহনাজ পারভীন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুরাইয়া আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াজ ভূইয়া, কোষাধ্যক্ষ ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান, তথ্য ও শিক্ষা সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোসা. আলেমা খাতুন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পল্লব কুমার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা, গণিত বিভাগের বিভাগের শিক্ষার্থী বিশ্বজিৎ দাস, ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু রায়হান রতন।
নতুন কমিটির সভাপতি মাহিয়ান এ কে মাহমুদ বলেন, আমরা বাঁধন মানুষের পাশে আছি ভবিষ্যতেও থাকবো। করোনা মহামারীর ধকল কাটিয়ে আমরা কর্মীরা বাঁধনকে এগিয়ে নিয়ে যাবো।
সাধারণ সম্পাদক রাসেল আকন্দ বলেন, যে মহৎ লক্ষ ও উদ্দেশ্য নিয়ে এই মহান সংগঠনের অগ্রযাত্রা সেই শুভযাত্রাকে ত্বরান্বিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।
সদ্য সাবেক সভাপতি তাসনিম জান্নাতি বলেন, করোনাকালীন সময়েও আমরা ১০৮৮ ব্যাগ রক্ত ম্যানেজ করে দিতে পেরেছি। তিনবার ব্লাড গ্রুপিং করে নতুন ডোনার তৈরি করতে পেরেছি। এই সংখ্যাগুলো আরও বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করবো নতুন কমিটি থেকে।
উল্লেখ্য যে, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'বাঁধন’ যাত্রা শুরু করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ০২ মে, ২০০৬ সাল থেকে এর কার্যক্রম শুরু করে।
জামান / জামান
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied