ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বৃষ্টি শেষে ফের জেঁকে বসতে পারে শীত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১-২০২২ দুপুর ১২:৪০

শীতের ঋতু মাঘের এই সময়ে সারাদেশেই হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ সোমবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। মঙ্গলবার থেকে মেঘ-বৃষ্টির এই অবস্থার উন্নতি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি কেটে গেলে বুধ বা বৃহস্পতিবার থেকে ফের রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।

সোমবার (২৪ জানুয়ারি) মাঘের ১০ তারিখ। গত রাতে ঢাকায় বৃষ্টি হয়েছে, সারারাত ধরেই হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। বৃষ্টিতে ধুলো থেকে প্রশান্তি মিললেও, কোথাও কোথাও ধুলো রূপ নিয়েছে কাদায়। সকালে সড়কের কোথাও কোথাও পানিও জমে থাকতে দেখা গেছে। সোমবার সকাল থেকেই ঢাকার আকাশে রোদ-মেঘের খেলা। এই সূর্য দেখা দিচ্ছে, আবার পরক্ষণেই মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে।

গত রাতে ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এটাই গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা) দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি। কুষ্টিয়ার কুমারখালীতেও ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১১ ডিগ্রি সেলসিয়াস। যদিও একদিন আগে সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গল ও সীতাকুণ্ডে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ থেকে হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও সংলগ্ন এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে জানিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী দু-দিন পর রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

জামান / জামান

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব

বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির

মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ

জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ

বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার

আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়েন

শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক