বয়ফ্রেন্ড কী, সেটাই তো জানি না: পূজা চেরি
তার মাঝে কেউ কেউ খুঁজে পান নায়িকা শাবনূরের ছায়া। অভিনয় দক্ষতায় তিনি বারেবারে বুঝিয়ে দেন, তার দৌড় লম্বা। তিনি পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন বছর দশেক আগেই।
নায়িকা হিসেবে পূজা চেরির পথচলা মোটে চার বছরের। এর মধ্যেই নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা।
ইন্টারনেট সূত্রে পূজা চেরির বয়স এখন ২১। এছাড়া শিশুশিল্পী হিসেবে অভিনয় করার কারণে অনেকের কাছেই তাকে শিশুসুলভ মনে হয়। সম্প্রতি একটি রেডিও স্টেশনের সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন পূজা। তিনি বলেন, ‘আমি বড় হতে চাই না। সবসময় ছোটই থাকতে চাই। যখন আমার ষাট বছর বয়সও হবে, তখনও আমি শুনতে চাই, এই বাচ্চা চেরি, বাচ্চা পূজা।’
পূজা চেরির প্রেম নিয়ে তেমন কোনো গুঞ্জন শোনা যায় না। তবে কি সত্যিকার অর্থেই তিনি সিঙ্গেল? নাকি প্রেমটা একান্ত গোপন রাখেন নিজের মধ্যে? সে প্রশ্নের হয়ত সহজে কিনারা হবে না। তবে পূজার কাছে জানতে চাওয়া হয়, বয়ফ্রেন্ডের মন নাকি কাঁচের গ্লাস, কোনটা বেশি ভেঙেছেন? জবাবে তিনি বলেন, ‘কাঁচের গ্লাস। কারণ বয়ফ্রেন্ড কী, সেটাই তো জানি না।’
উল্লেখ্য, পূজা চেরির অভিষেক ঘটেছিল ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে। তবে তিনি জনপ্রিয়তা পান ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে। এই দুটি সিনেমায় তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ।
বর্তমানে পূজার হাতে রয়েছে ‘শান’, ‘গলুই’, ‘সাইকো’, ‘ক্যাশ’ ও ‘সাইকো’সহ কয়েকটি সিনেমা। এর মধ্যে প্রথম দুটি সিনেমা কাজ শেষে মুক্তির অপেক্ষায়।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল