ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

‘টিপ টিপ বারসা’ গানে উষ্ণতা ছড়ালেন দেবলীনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ১১:৫৮

বলিউডের অন্যতম কালজয়ী রোম্যান্টিক গান ‘টিপ টিপ বারসা পানি’। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘মোহরা’ সিনেমার গান এটি। এ গানের দৃশ্যে বৃষ্টিতে ভিজে ভিজে নেচেছিলেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। গানটি এতোটাই জনপ্রিয় হয়েছিল যে, ২০২১ সালে মুক্তি পাওয়া ‘সূর্যবংশী’ সিনেমায় এর রিমেক করা হয়েছে। সেখানেও ছিলেন অক্ষয়, তবে রাভিনার বদলে ভেজা অঙ্গে উষ্ণতা ছড়িয়েছেন ক্যাটরিনা কাইফ।

তুমুল জনপ্রিয় এই গানের তালেই এবার কোমর দুলিয়েছেন টালিউডের অভিনেত্রী দেবলীনা কুমার। তিনি মহানায়ক উত্তম কুমার নাতি গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী। রোববার (২৩ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামে নাচের ভিডিওটি আপলোড করেন দেবলীনা।

ভিডিওতে দেখা যায়, অফ হোয়াইট-কমলা রঙের শিফন শাড়ি পরেছেন অভিনেত্রী। সঙ্গে বিকিনি কাট ব্লাউজ। আলো-আঁধারি পরিবেশে কোমর দুলিয়ে ছড়িয়েছেন শরীরী আবেদন। যার ফলে মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে যায়।  

দেবলীনা অভিনেত্রীর আগে একজন নৃত্যশিল্পী। নাচের ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। এমনকি তিনি এখন নাচের গুরুও। বিভিন্ন সময়েই সোশ্যাল মিডিয়ায় নিজের নৃত্যশৈলির ঝলক দেখান দেবলীনা। এর আগে ‘গোত্র’ সিনেমার ‘রঙ্গবতী’ গানে নেচে ভাইরাল হয়েছিলেন এ অভিনেত্রী।

এদিকে ‘টিপ টিপ বারসা’ গানে দেবলীনার নাচ দেখে মুগ্ধ হয়েছেন তার স্বামী গৌরবও। স্ত্রীর পোস্টে তিনি কমেন্ট করেছেন, ‘তোমার চেয়ে ভালো আর কেউ পারবে না।’ গৌরবের এ মন্তব্যের বিপরীতে দেবলীনা লেখেন, ‘তোমার এই মন্তব্য ফিল্মফেয়ারের মতো।’

শাফিন / শাফিন

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী