একনেক
৪৬২১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকারিভাবে অর্থায়ন হবে তিন হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা এবং ১ হাজার ৫৬৬ কোটি টাকা আসবে বৈদেশিক উৎস, কর ও অনুদান থেকে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন।
অনুমোদিত প্রকল্পসমূহ : নেত্রকোনা- বিশিউড়া-ঈশ্বরগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প, ডাক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন নির্মাণ, ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ, শেখ হাসিনা সেনানিবাস বরিশাল স্থাপন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প।
এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরের অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন (তৃতীয় সংশোধিত) প্রকল্প, ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরিসন ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম অনুমোদন দেওয়া হয়।
অপরদিকে অনুমোদন দেয়া হয়- ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫ ) প্ল্যান্ট প্রকল্প এবং গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর ও যশোর জেলায় বিটাকের ৬টি কেন্দ্র স্থাপন।
শাফিন / জামান
তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, অস্বস্তি থেকে মুক্তি মিলবে কবে?
মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে
হৃদয়ে ঢাকা-৪১৬ : ডিএসসিসির উদ্যোগে চলচ্চিত্র উৎসব
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
জনগণের সচেতনতার মাধ্যমে শহরকে ক্লিন ঢাকা করা হবে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ; নতুন স্থাপনা উদ্বোধনকালে আনসার-ভিডিপি মহাপরিচালক
রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন