ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ২:৫১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রগতিশীল চিন্তাধারা, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) কার্যনির্বাহী পরিষদ-২০২২ কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মোস্তাকিম ফারুকী ও সাধারণ সম্পাদক আরমান হোসেনের নেতৃত্বে ধানমন্ডি ৩২-এ কার্যনির্বাহী কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানো হয়। 
 
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত সহ-সভাপতি দৈনিক আস্থার নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজের মুজাহিদ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের সুবর্ণ আসসাইফ।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- জবি প্রেসক্লাবের কার্যনিবার্হী পরিষদ-২০২২-এর প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক নিউজবাংলা ২৪-এর মেহেরাবুল ইসলাম সৌদিপ ও অর্থ সম্পাদক এনটিভি অনলাইনের আহনাফ তাহমিদ ফাইয়াজ, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ জার্নালের অনুপম মল্লিক আদিত্য ও রাইজিং বিডির মো. মেহেদী হাসান।
 
এছাড়া জবি প্রেসক্লাবের সদস্য আগামীর নিউজের জবি সংবাদদাতা আতিক সিয়াম, সময় ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিবলি নোমান, দৈনিক সকালের সময়ের জবি প্রতিনিধি ইউছুব ওসমান ও দৈনিক জনবাণীর জবি সংবাদদাতা রিদুয়ান ইসলাম উপস্থিত ছিলেন।
 
এর আগে সোমবার জবি প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ-২০২২-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ও জবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমরান আহমেদ অপু ফলাফল ঘোষণা করেন।
 
ফলাফল ঘোষণার পর জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

শাফিন / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে