ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

যৌন হয়রানির অভিযুক্ত শিক্ষককে সভাপতি থেকে অব্যাহতি


খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি photo খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৪:৩১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের সভাপতি এইচএম আনিসুজ্জামানকে বিভাগীয় সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বর্তমানে কৃষি বিভাগের ডিন মো. মোজাহার আলী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
 
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি বিভাগের ডিন অধ্যাপক ড. মো. মোজাহার আলীকে বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ২৫(৩) ধারা মোতাবেক কৃষি বিভাগের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হলো। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান এইচএম আনিসুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। এ আদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। 
 
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ও সুষ্ঠু তদন্তের স্বার্থে বিভাগীয় প্রধান থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
 
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কৃষি বিভাগের এক শিক্ষার্থীর সাথে এইচএম আনিসুজ্জামানের ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি অশালীন ভাষায় কথাবার্তা বলেন। এরই পরিপ্রেক্ষিতে গত রোববার (২৩ জানুয়ারি) বিভাগীয় প্রধানের অব্যাহতি চেয়ে প্রশাসন বরাবর অভিযোগপত্র জমা দেন বিভাগের শিক্ষার্থীরা। 
 
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিগত কয়েক বছর যাবৎ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে উল্লেখযোগ্যভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার নম্বরপত্র গরমিল করা, উত্তরপত্রে নিজের ইচ্ছামাফিক নাম্বার বসিয়ে দেয়া, শিক্ষা সফরের অর্থনৈতিক অনুদান ও তার হিসাব-নিকাশে অস্বচ্ছতা, ছাত্র-ছাত্রীদের ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় ফেল করানোর হুমকি ও যৌন হয়রানির সাথে জড়িত এইচএম আনিসুজ্জামান।

শাফিন / শাফিন

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে