জুলাইয়ের পর এক দিনে সর্বোচ্চ সংক্রমণ
দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৩৩ জন, যা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। এছাড়াও ১৮ জনের মৃত্যু হয়েছে। গত বছরের জুলাইয়ে এক দিনে ১৬ হাজার ২৩০ জন আক্রান্ত হয়েছিলেন। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে, শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গতকাল সোমবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়, শনাক্ত হন ১৪ হাজার ৮২৮ জন। শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৩৭ শতাংশ।
আজ মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন। ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৪৯২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের ৩২ হার দশমিক ৪০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ ও চট্টগ্রামে ৬ জন মারা গেছেন। এছাড়াও রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
শাফিন / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর