করোনায় আক্রান্ত বিপিএলের ম্যাচ রেফারি রকিবুল ও আম্পায়ার সোহেল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শেষে এবার চট্টগ্রাম পর্ব শুরুর অপেক্ষা। এজন্য দলগুলো ঢাকা থেকে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে। ম্যাচ অফিশিয়ালরাও ঢাকা থেকে যাচ্ছেন চট্টগ্রাম। তার আগে করা করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান এবং আম্পায়ার গাজী সোহেল।
রকিবুল বলেন, ‘চট্টগ্রাম পর্বে যাওয়ার আগে বিসিবি থেকে গতকাল আমাদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়েছিল। রাতে রেজাল্ট এসেছে পজিটিভ। আমার আর আম্পায়ার গাজী সোহলের ফল পজিটিভ এসেছে। ব্যাগ প্যাক করা থাকলেও যেতে পারছি না। মাত্র ডাক্তারের সঙ্গে কথা বললাম।’
পজিটিভ হলেও শারীরিকভাবে সুস্থ আছেন রকিবুল, ‘আল্লাহ্ রহমতে ভালো আছে। মাথা একটু ভারি হয়ে আছে। এছাড়া কোনো সমস্যা নেই আর। আমার জন্য দোয়া করবেন।’
এবারের বিপিএল শুরু হয়েছে গত ২১ জানুয়ারি। এখন পর্যন্ত ৪ দিনে মাঠে গড়িয়েছে ৮টি ম্যাচ। তবে ঢাকা পর্বে হওয়া এই ৮ ম্যাচের একটিও দায়িত্বপালন করেননি ম্যাচ রেফারি রকিবুল এবং গাজী সোহেল। চট্টগ্রাম পর্বে তাদের ম্যাচ পরিচালনার কথা ছিল।
শাফিন / শাফিন
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড