ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ১২:৩২

শত্রুদের ওপর ‘পর্যাপ্ত চাপ’ আসার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির বর্তমান শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি গতকাল সোমবার রাষ্ট্রয়ত্ব টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, “বিশ্বে বর্তমানে (অপরিশোধিত) জ্বালানি তেলের দাম (ব্যারেলপ্রতি) ৮১ ডলারে পৌঁছেছে। অল্প কিছুদিন অপেক্ষা করলেই বিশ্ব দেখবে যে এই দর ২০০ ডলারে পৌঁছে গেছে। কারণ হরমুজ প্রণালী বন্ধ আছে। কোনো জাহাজ যদি নিষেধাজ্ঞা অমান্য করে এই প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে  আমাদের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী এবং আর্মি শাখায় কর্মরত বীর নায়করা সেই জাহাজকে লক্ষ্য করে গুলি চালাবে।”

উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার ২০ শতাংশই যাতায়াত করে এই প্রণালী দিয়ে।

টেলিভিশন ভাষণে ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি বলেন, “আমরা এই অঞ্চলের পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু বানাব। মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে কোনো তেল আমরা বাইরে যেতে দেবো না। যতদিন পর্যন্ত শত্রুদের ওপর যথেষ্ট চাপ আমরা তৈরি করতে না পারছি ততদিন পর্যন্ত এ অবস্থাই থাকবে।”

“মার্কিনিরা শত শত, হাজার হাজর কোটি ডলার ঋণ নিয়ে বসে আছে এবং তারা এ অঞ্চলের তেলের জন্য তৃষ্ণার্ত। এক ফোঁটা তেলও তারা পাবে না।”

এমএসএম / এমএসএম

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ