ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মেট্রোরেলে উত্তরা-মতিঝিল লেনে বসলো শেষ স্প্যান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ১:১

এগিয়ে যাচ্ছে স্বপ্নের মেট্রোরেলের কাজ। এবার সংযুক্ত হলো সর্বশেষ স্প্যান। উত্তরা-মতিঝিল লেনে বসানো হয় এই স্প্যান। এর মাধ্যমে প্রথম একটি লেনের পুরোপুরি কাজ শেষ হলো।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশন সংলগ্ন পিয়ার-৫৮২ ও-৫৮৩ সংযোগকারী এই স্প্যান বসানো হয়। তবে স্পেনগুলোতে এখনো রেললাইন বসানোর কাজ চলছে।

শেষ স্প্যান বসানো সম্পর্কে চানতে চাইলে জাপানি সিকিউরিটি কনসালটেন্ট ক্যান সিমুজু বলেন, এইটা অবশ্যই আনন্দের। তবে আমাদের কাজ এখানেই শেষ নয়। এখনো অনেক কাজ বাকি। এইটা প্রথম স্টেশন। বাকি স্টেশনের কাজগুলোও দ্রুত শুরু করতে হবে।

ঢাকার যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক ও নির্বিঘ্ন করতে ২০১২ সালে গৃহীত হয় মেট্রোরেল প্রকল্প। এ প্রকল্পের দৈর্ঘ্য হবে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত, ২০ দশমিক ১ কিলোমিটার। অর্থাৎ এ এলাকায় বসবাসকারী লাখো নগরবাসী মেট্রোরেল ব্যবহার করে গন্তব্যে যাতায়াত করতে পারবেন।

এ প্রকল্পে ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রত্যেকটি ট্রেনে থাকবে ৬টি করে কার। ঘণ্টায় ১শ’ কিলোমিটার বেগে ছুটবে যাত্রী নিয়ে।

শাফিন / শাফিন

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'