ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় প্রভাব পড়বে না : প্রাণিসম্পদমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ১:৪৪

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের র‌্যাবের কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় তেমন কোনো প্রভাব পড়বে না। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ভুল তথ্যের ভিত্তিতে র‍্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে ব্যাখ্যা করেছেন। এই বিষয়ে আমরা প্রকৃত তথ্য তাদের কাছে উপস্থাপন করব।

শ ম রেজাউল করিম বলেন, আমাদের বিশ্বাস এতে যুক্তরাষ্ট্রের ভুল ধারণাটা ভেঙে যাবে। তাছাড়া যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে আমাদের দেশের উন্নয়ন, অগ্রযাত্রাসহ অন্য কোনোকিছু ব্যাহত হওয়ার কোনো কারণ নেই।

নিবার্চন কমিশন গঠনে সার্চ কমিটির ব্যাপারে মন্ত্রী বলেন, সার্চ কমিটি নিয়ে বিএনপি নেতারা আবোল-তাবোল কথা বলে মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছেন। তারা চায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে। আর সেই লক্ষ্যেই দলটির নেতাকর্মীরা দিন রাত ষড়যন্ত্র করে যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়নবান্ধব। এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে, সেটিই বিএনপির গাত্রদাহের কারণ। 

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. এসএম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদাসহ অনেকে উপস্থিত ছিলেন।

শাফিন / শাফিন

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'