ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণের সুযোগ পেলেন বশেমুরবিপ্রবি'র রোভার লিডার


খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি photo খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ২৭-১-২০২২ রাত ১০:০
২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরী-তে এডাল্ট লিডার হিসেবে অংশগ্রহণের সুযোগ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার স্কাউট গ্রুপ-এর রোভার লিডার মোঃ জুবাইর আল মাহমুদ, উডব্যাজার। ২০২৩ সালের ১ থেকে ১২ আগস্ট দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে বিশ্ব স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হবে। 
 
বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের 
সিনিয়র রোভার মেট সাকিব হোসেন হৃদয় বলেন, "বিশ্ব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আসলেই অনেক সৌভাগ্যের বিষয়। স্যারের এই সাফল্য ভবিষ্যতে আমাদের রোভারদের দূরদর্শী চিন্তাভাবনাকে বিকশিত করবে। আগ্রহী করবে ভাল কিছু করার ও নিজেকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে। এই অংশগ্রহণ শুধু আমাদের বিশ্ববিদ্যালয় নয়, গোপালগঞ্জ জেলার জন্যও গর্বের। আশাকরি ইনশাআল্লাহ এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে।" 
 
অনুভূতির বিষয়ে রোভার লিডার মোঃ জুবাইর আল মাহমুদ(উডব্যাজার) বলেন, " স্কাউট থেকে বিভিন্ন সময় জাতীয় আন্তর্জাতিক প্রোগ্রাম হয়ে থাকে। এর প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ায় ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে এডাল্ট লিডার হিসেবে অংশগ্রহণের সুযোগ পাই। এটা অবশ্যই আনন্দের বিষয়। যারা স্কাউটের সাথে জড়িত আছেন তাদেরকে অবশ্যই অনুপ্রেরণা দিবে। যারা স্কাউটে যুক্ত না তারাও উদ্ধুদ্ধ হয়ে স্কাউটিংয়ে সম্পৃক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করছি।" 
 
প্রসঙ্গত, ২০১৬ সালে বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ যাত্রা শুরু করে। প্রথমবারের মতো বশেমুরবিপ্রবি থেকে বিশ্ব স্কাউট জাম্বুরীতে এডাল্ট লিডার হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন মো: জুবাইর আল মাহমুদ

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে