মাঘের শীতে কাঁপছে দেশ
রাজধানী ঢাকাসহ সারাদেশে বেশ শীত অনুভূত হচ্ছে। শুক্রবার (২৮ জানুয়ারি) তাপমাত্রা কমে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার রাতের দিকে সারাদেশেই তাপমাত্রা কমে যেতে পারে। এতে বেশি শীত অনুভূত হবে। তবে আপাতত বৃষ্টিপাতের আভাস নেই। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে, সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত শ্রীমঙ্গলে ১৮ মিলিমিটার, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর