ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি মিশিগানে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ১০:৫৪

সাংবাদিক রোজিনা ইসলামসহ অন্য সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগানে কর্মরত প্রবাসী সাংবাদিকরা। স্থানীয় সময় গত রবিবার বিকেলে বাংলাটাউন খ্যাত হেমট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্ট চত্বরে সাংবাদিক এবং প্রবাসী জনসমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে মিশিগান স্টেট ডিসট্রিক্ট-৪ রিপ্রেজেনটিভ অ্যাব্রাহাম আয়াস উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। এ সময় বক্তব্য রাখেন- হেমট্রামিক সিটির মেয়র ক্যারন মায়েস্কি, বাংলাদেশি বংশোদ্ভুত সিটি কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান, বিএডিসির ভাইস প্রেসিডেন্ট সালমা সুলতানা।

বক্তারা বলেন, রোজিনার ওপর হামলা মানে বাংলাদেশের সাংবাদিকতার ওপর হামলা। যারা রোজিনাকে হেনস্তা করেছে, তাদের বিচার করার পাশাপাশি বাংলাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাই।

গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন- সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য, বাংলা সংবাদ সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক মোস্তফা কামাল, শফিকুর রহমান, তোফায়েল রেজা সোহেল, আশিকুর রহমান, ফারজানা চৌধুরী পাপড়ি, রফিকুল হাসান চৌধুরী তুহিন, জুয়েল খান, সাহেল আহমেদ, কামরুজ্জামান হেলাল, হেমট্রামিক সিটির কাউন্সিলর প্রার্থী আরমানি আসাদ, কোভি লন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাজেল হুদা, কাওছার দেওয়ান, জাকির আহমেদ, আরিফ আরমান, ফ্রিল্যান্সার মিল্টন বড়ুয়া।

প্রীতি / জামান

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত