ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশন আইন অনন্য মাইলফলক : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১-২০২২ বিকাল ৫:৪

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আইন এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এই আইন প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ আরও একধাপ এগিয়ে যাবে। শুক্রবার (২৮ জানুয়ারি) রাজধানীতে নিজ সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটে নির্বাচিত সব জনপ্রতিনিধির তৈরি এই আইনকে দেশের একটি চিহ্নিত মহল অসৎ রাজনৈতিক উদ্দেশে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছে। বিএনপি মহাসচিব কমিশনার নিয়োগের এই আইন না মানার বিষয়ে দূরভিসন্ধিমূলক বক্তব্য দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে দল বা ব্যাক্তি দেশের জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কোটি কোটি ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে, তাদের কাছ থেকে এই ধরনের ঔদ্বত্যপূর্ণ মন্তব্যই প্রত্যাশিত ছিল।

তিনি বলেন, বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতির কাছে স্পষ্ট করতে হবে, তারা কাদের দেওয়া টাকায় মার্কিন যুক্তরাষ্ট্রে লবিষ্ট নিয়োগ করেছেন। বাংলাদেশ থেকে এই অর্থ কোন চ্যানেলে বিদেশে পাচার করা হয়েছে। এই হিসাব কি বিএনপি নির্বাচন কমিশনের কাছে দিয়েছে? বিএনপি মহাসচিবের কাছে এসব প্রশ্নের জবাব দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, উত্তর দিতে না পারলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক ও আইনগত অধিকার থাকবে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব দেশবিরোধী, মুক্তিযুদ্ধের পরিপন্থী গণধিকৃত গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশন গঠনের আইনের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের গণতন্ত্র, জাতীয় সংসদের সব সদস্য ও দেশের সংবিধান এবং আইনের শাসনের প্রতি নির্মম উপহাস ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোট নয়, বিদেশী প্রভূদের তুষ্ট করেই ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। 

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'