আগামী মাসেই বঙ্গবন্ধু ম্যুরালের ভিত্তি প্রস্থর স্থাপন হবে : উপাচার্য
আগামী ১৫ দিনের মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরাল কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড.একিউএম মাহবুব। তবে মুজিববর্ষকে সামনে রেখে গত বছরের সেপ্টেম্বর পরবর্তী তিন/চার মাসের মধ্যেই ম্যুরাল নির্মাণের কাজ শুরু করার কথা থাকলেও এখনো কাজ শুরু হয়নি।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও ওয়ার্কস দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৪ সালে অনুমোদনপ্রাপ্ত বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পে বঙ্গবন্ধুর ম্যুরালের জন্য বরাদ্দ ছিল দুই কোটি ৫০ লাখ টাকা। ২৪০ বর্গমিটার জায়গায় ২০১৭ সালের জুনের মধ্যে ম্যুরালটির নির্মাণ কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু ২০১৭ সাল পর্যন্ত ম্যুরালটির নির্মাণ কাজ শুরু হয়নি।
পরবর্তীতে কয়েক দফায় বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয় এবং ২০১৮ সালে প্রকল্পটির বাজেট রিভাইজড করা হয়। রিভাইজড বাজেটে ২৪০ বর্গমিটার স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল কমপ্লেক্স নির্মাণের জন্য ১৫ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এরপর প্রায় দুই বছর পার হলেও এখন পর্যন্ত ম্যুরাল কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়নি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব বলেছেন, "সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ দিনের মধ্যেই বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তি প্রস্থর স্থাপন হবে।"
প্রসঙ্গত, সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের সময়ে বিশ্ববিদ্যালয়টিতে বঙ্গবন্ধুর ম্যুরালের কোনো ধরনের নির্মাণ কাজ শুরু না করেই দীর্ঘদিন যাবত নির্মাণাধীন দেখানো হয়েছিলো। এমনকি কাগজে-কলমে নির্মাণ কাজের অগ্রগতি ছিল ১৬.১৯% এবং ব্যয় আড়াই কোটি টাকা।
জামান / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন