কুড়িগ্রামে শীতার্তদের পাশে জবি রোভার স্কাউট
‘সবার প্রতি আহ্বান, শীতার্তদের পাশে দাঁড়ান' স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশন। শুক্রবার (২৮ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অত্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মির্জা নাসির উদ্দীন। এসময় উপস্থিত রোভার সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ তিন শতাধিক শীতার্তদের মাঝে স্যুয়েটার, কম্বল, শাল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করেন।
কুড়িগ্রাম জেলা রোভারের সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার আবদুল ওয়াদুদ, সহকারী কমিশনার রোকসানা পারভীন এবং সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান। আরো উপস্থিত ছিলেন- জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সম্পাদক আনোয়ার হোসেন, শীতবস্ত্র বিতরণ দলের সদস্য মামুনুর রশিদ, মো. কামরুল হাসান, আলমগীর হোসেন, এসকে জামিরুলসহ অন্য রোভার সদস্যরা।
জবি রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও জবি রোভার স্কাউট গ্রুপ অসহায় শীতার্তদের পাশে রয়েছে ভবিষ্যতেও থাকবে। বিত্তশালীদের প্রতি আহ্বান তারাও যেন শীতার্তদের পাশে দাঁড়ায়।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
জামান / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন