রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৫
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬ হাজার ৩৫৯ পিস ইয়াবা, ১৫৩ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ৭৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৫ লিটার দেশি মদ ও ৯৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়েছে।
প্রীতি / প্রীতি
মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন
নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল
রামিসা ধর্ষণ-হত্যা মামলা : আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ
ঢাকায় রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষায় অসদুপায়: প্রক্সি ও ডিভাইসসহ আটক ৩ জনের কারাদণ্ড
জুলাই গণহত্যা মামলা: হানিফসহ ৪ জনের রায় যেকোনো দিন
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট