পাঠ্যবইয়ে ভুল সংশোধন : বৈঠকে রিভিউ কমিটি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন পাঠ্যবইয়ে ‘ভুল তথ্য’ ও ‘ইতিহাস বিকৃতি’র ব্যাখ্যা জানাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) বোর্ডের চেয়ারম্যানকে হাইকোর্টের বারান্দায় পা রাখতে হয়েছিল। তারপরও পাঠ্যবইয়ে ভুল কমানো যায়নি।
নতুন বছরে মাধ্যমিকের বইগুলোতে থাকা শতাধিক ভুল নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। এবার সেসব ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে এনসিটিবি।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে পাঠ্যবইয়ের ভুল সংশোধনে বৈঠকে বসেছে রিভিউ কমিটি।
বিষয়টি নিশ্চিত করে এনসিটিবি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, ভুল সংশোধনে রিভিউ কমিটি বৈঠকে বসেছে। সকাল সাড়ে ৯টা থেকে তারা বৈঠক শুরু করেছেন। আগামী চার-পাঁচ দিন তারা কাজ করবেন।
এনসিটিবির সম্পাদক (মাধ্যমিক) ড. অরূপ কুমার বড়ুয়া বলেন, রিভিউ কমিটি ভুল সংশোধনের কাজ শুরু করেছে। গণমাধ্যমের প্রতিবেদনের বাইরেও কোনো ভুল আছে কিনা আমরা সেটা রিভিউ করছি।
জানা গেছে, ভুল সংশোধন করা হলেও বই পাল্টানো হচ্ছে না। রিভিউ কমিটি ভুল চিহ্নিত করতে পারলে যে যে পৃষ্ঠায় ভুল আছে তা সংশোধন করে সে কপি ছাপিয়ে স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে।
শাফিন / শাফিন
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর