ইসি সভায় উঠছে বিএনপির লবিস্ট নিয়োগ প্রসঙ্গ
যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগে বিএনপি কোথায় টাকা পেল; এ নিয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) আলোচনা হবে। নির্বাচন কমিশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেয়া চিঠিটি ইসির আগামী বৈঠকে উপস্থাপন করা হবে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় কমিশনের ৯৩তম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় চারটি আলোচ্যসূচি রয়েছে। সূচির তিন নম্বরে রয়েছে- ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক বিদেশে লবিস্ট নিয়োগসংক্রান্ত ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে দাখিলকৃত অডিট রিপোর্টে উল্লেখ না করে থাকলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া সংক্রান্ত পত্রের বিষয় কমিশনে উপস্থাপন।’
এর আগে গত ১৮ জানুয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে তদবিরকারী বা লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগের জন্য বিএনপি সাড়ে ৩৭ লাখ ডলার খরচ করেছে, যা বর্তমান মূল্যে ৩২ কোটি টাকার মতো।
তার পরদিন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগের জন্য বিএনপি কীভাবে আর্থিক লেনদেন করেছে, তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী প্রতি বছরের জুলাইয়ে হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। অনেক সময় বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। সেখানে এ (যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের লেনদেন) আয়-ব্যয়ের হিসাব দিয়েছে কি না, সেটি জানতে চেয়েছি। কারণ, চুক্তিতে বিএনপি কেন্দ্রীয় দপ্তরের ঠিকানা দেওয়ায় কোনো তহবিল থেকে ওই অর্থ গেছে এবং তা আয়-ব্যয়ের হিসাবে লিপিবদ্ধ আছে কি না, নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছি। এর ব্যত্যয় পেলে নির্বাচন কমিশন তাদের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
ইসি বৈঠকে অন্যান্য আলোচ্যসূচির মধ্যে রয়েছে- বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট এনআইডি হস্তান্তর, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর নির্ভরযোগ্য বাংলা পাঠ, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার ১৯৭২ এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১। ইভিএমের মাধ্যমে ভোট দেওয়ায় কতিপয় সমস্যা ও সমাধানের বিষয়ে সিদ্ধান্তও এজেন্ডায় রয়েছে।
প্রীতি / প্রীতি
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর