ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

৭ ফেব্রুয়ারি থেকে হাবিপ্রবিতে সশরীরে পরীক্ষা, অনলাইনে চলবে ক্লাস


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ৩-২-২০২২ রাত ৯:১৫
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে পরীক্ষা গ্রহণ ও অনলাইনে ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সকল তত্ত্বীয় এবং ব্যবহারিক ক্লাস অনলাইনেই অনুষ্ঠিত হবে। তবে যে সকল ব্যবহারিক ক্লাস হাতে-কলমে করা জরুরি বিশেষ ব্যবস্থাপনায় সে সব ক্লাস সশরীরে নেয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।পরীক্ষার ক্ষেত্রে উল্লিখিত সময়ে সকল সেমিস্টার ফাইনাল এবং মিডটার্ম পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। তবে কুইজ পরীক্ষার ক্ষেত্রে অনলাইন কিংবা  অফলাইন অথবা অ্যাসাইনমেন্টে নিতে করতে পারবে স্ব স্ব বিভাগ। 
 
এছাড়াও আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহ চালু থাকবে। তবে পরবর্তী সময়ে হল চালু রাখার বিষয়ে সরকারি সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সশরীরে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।উল্লেখ্য, দেশে করোনা ও ওমিক্রন ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্তের আলোকে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএসএম / এমএসএম

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা