ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কালো মেঘে আকাশ ঢেকে বৃষ্টি নামল ঢাকায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-২-২০২২ দুপুর ৩:৫

শীতের মাঘ চলে এসেছে শেষ ভাগে। এরইমধ্যে ২৪ ঘণ্টায় দু’বার বৃষ্টি দেখল ঢাকাবাসী। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। তার কিছুক্ষণের মধ্যেই নামে ছিটেফোঁটা বৃ্ষ্টি। 

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছিল তাতেও বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল। ওই পূর্বাভাসে বলা হয়- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

এদিকে বৃহস্পতিবার রাতেও ঢাকাতে এক পশলা বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ছয়টার পর মিরপুর, উত্তরা, বাড্ডাসহ কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়।  

এছাড়া দিনাজপুরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমএসএম / এমএসএম

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'