জবি শিক্ষার্থী আহম্মদের মৃত্যুতে বিশেষ দোয়া মাহফিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী আহম্মদ আলী'র মৃত্যুতে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে আহম্মদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে তার সহপাঠী এবং ভূগোল ও পরিবেশ বিভাগ।
এসময় উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান সহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।
এসময় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের বলেন, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমরা আলীকে ভালোবাসি এবং তার জন্য সবাই দোয়া করি। আলীর বিশ্ববিদ্যালয়ে চলাফেরা ও আচরণে যদি কোনো শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন এবং ধার-দেনা থাকলে আমাকে জানাবেন।
উল্লেখ্য, আলী দীর্ঘদিন কোলন ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ে গত ৩১ জানুয়ারি সকাল ৭ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied