ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাককানইবি'তে নবীন শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন ৭ ফেব্রুয়ারি


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ৪-২-২০২২ রাত ৮:৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ আগামী সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে । বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) উপাচার্য বাসভবনের অফিস কক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক ভর্তি কমিটির প্রধান সমন্বয়কদের নিয়ে আয়োজিত এক সভা থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
 
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর সভায় সভাপতিত্ব করেন। এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন। মহামারীর কারণে সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই ওরিয়েন্টেশন প্রোগ্ৰাম অনলাইনে অনুষ্ঠিত হবে ।
 
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাননীয় চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। সভাপতিত্ব করবেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী। উপস্থাপনা করবেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানের অনলাইন লিঙ্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত