কালও থাকবে বৃষ্টি, বাড়বে শীত
গত দুদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের এ প্রবণতা শনিবার পর্যন্ত থাকতে পারে। এরপর তা ধীরে ধীরে কমে আসবে। বৃষ্টির পর তাপমাত্রা কমে বেশি শীত অনুভূত হবে।
শুক্রবার রাতে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ রাতেও বৃষ্টি হতে পারে। কালও এ প্রবণতা থাকতে পারে। রোববার থেকে বৃষ্টি কমতে থাকবে। এরপর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে।
তিনি আরও বলেন, তাপমাত্রা কমে গেলে বেশি শীত অনুভূত হবে। তবে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারিতে যেরকমটা হয়, তেমন হবে না। কয়েকটি জেলায় তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কাছাকাছি হতে পারে।
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা
থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চলে তা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খুলনায় ৪৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১১ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ রাঙ্গামাটিতে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
এমএসএম / এমএসএম
তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, অস্বস্তি থেকে মুক্তি মিলবে কবে?
মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে
হৃদয়ে ঢাকা-৪১৬ : ডিএসসিসির উদ্যোগে চলচ্চিত্র উৎসব
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
জনগণের সচেতনতার মাধ্যমে শহরকে ক্লিন ঢাকা করা হবে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ; নতুন স্থাপনা উদ্বোধনকালে আনসার-ভিডিপি মহাপরিচালক
রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন