আরো ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৫৯ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনায় নতুন করে মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২৫ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ৩, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন। এছাড়া একই সময়ে সারাদেশে ৩৪ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৭৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট এক কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হলো। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।
শাফিন / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর