ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপিত


খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি photo খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ৫-২-২০২২ রাত ১০:১২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সনাতন সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। উৎসবের পঞ্চমী তিথিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী চরণে ফুল দেন শিক্ষার্থীরা।
 
শনিবার (৫ই ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে আয়োজন করা হয় সরস্বতী পূজা। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার স্বাস্থ্যবিধি মেনে পূজামণ্ডপে সীমিত আকারে এই পূজার আনুষ্ঠানিকতা পালন করেন শিক্ষার্থীরা। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানাবেন তারা।
 
পূজা মন্ডপে উপস্থিন ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, মন্দির কমিটির উপদেষ্টা মন্ডলী, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা। 
 
কৃষি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লক্ষন পাল বলেন, "শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজার দিনটা সনাতন ধর্মাবলম্বী তথা সনাতনী শিক্ষার্থীদের কাছে একটি বিশেষ দিন। প্রতি বছরের ন্যায় এবারো অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে  সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদযাপিত হলো। মায়ের অশেষ কৃপায় আমরা সুষ্ঠুভাবে পূজার অনুষ্ঠান শেষ করতে পেরেছি। এবারের পূজা পরবর্তীতে অনুষ্ঠিত সকল পূজার সময় পূজা উদযাপন কমিটিকে উৎসাহিত করবে বলে আমি মনে করি।" 
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, "অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবছর আরও আনন্দমুখর হয়েছে। আমাদের বিভিন্ন ধর্মের শিক্ষক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করছেন। এটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটি নিদর্শন।"

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে