আজ শুরু হচ্ছে রাজধানীর ভাসমানদের টিকাদান
আজ রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর ভাসমান মানুষদের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরও টিকাদান শুরু হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার (আজ) বিকেলে ভাসমান মানুষদের টিকা কার্যক্রমের উদ্বোধন হবে কমলাপুর রেল স্টেশনে। যুক্তরাষ্ট্রে তৈরি জনসন অ্যান্ড জনসনের টিকা দেশের ভাসমান জনগোষ্ঠীকে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ১৮ বছরের বেশি বয়সী ২ লাখ ৮৫ হাজার মানুষকে দেয়া হবে জনসনের এক ডোজ টিকা।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে আমরা কিছু জনসন অ্যান্ড জনসনের টিকা পেয়েছি। খুব শীঘ্রই সেগুলো দেয়া শুরু হবে।
মন্ত্রী আরো জানিয়েছেন, জনসন অ্যান্ড জনসনের টিকা এক ডোজের হওয়ায় আমরা সেগুলো ভাসমান, দিনমজুরদের দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
১৮ বছরের চেয়ে কম বয়সীদের দেয়া হবে ফাইজারের টিকা। নিবন্ধন বা এনআইডি না থাকলে শুধু স্বাক্ষর ও ঠিকানা দিয়েই চলবে টিকার কার্যক্রম। রাজধানীর পর এই কর্মসূচি শুরু হবে সারা দেশে।
এদিকে, কওমি মাদ্রাসার ১২ বছরের বেশি বয়সী ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেয়া শুরু হচ্ছে আগামীকাল। এই মুহুর্তে সরকারের হাতে দশ কোটি ডোজ করোনা টিকা মজুদ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর