নোবিপ্রবিতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ
চলমান করোনা পরিস্থিতির কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবিতে) সশরীরে ক্লাস বন্ধের বৃদ্ধি করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস বন্ধ থাকবে। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আবদুর রহমানের স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নোটিসে বলা হয়, ৩ ফ্রেবুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো পূর্বের রুটিন অনুযায়ী চলমান থাকবে।
নোটিসে আরো বলা হয়, অনলাইন ক্লাসসমূহ শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় অব্যাহত থাকবে। পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ন্যূনতম লোকবল দিয়ে পরিচালিত হবে।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য