কমিশনার হওয়ার গুঞ্জন
ইসির যুগ্ম-সচিব আবুল কাসেমের ‘আকস্মিক’ পদত্যাগ
আকস্মিক পদত্যাগ করেছেন চুক্তিভিত্তিক নিয়োগে থাকা নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাসেম। ইসি সচিবালয়ের গুঞ্জন উঠেছে, নতুন নির্বাচন কমিশনার হওয়ার প্রত্যাশায় তিনি পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ছড়িয়েছে। অবশ্য আবুল কাসেম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, কাসেম ২ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দেওয়ার পরও একটি কমিশন সভাসহ ইসি সচিবালয়ের একাধিক সভায় যোগদান করেছেন। তবে ওইসব বৈঠকের উপস্থিতি তালিকাসহ কোনও কাগজপত্রে সই করেননি বলে জানান ওই কর্মকর্তারা।
ইসি সচিবালয়ের নিয়মিত চাকরি অবসায়নের পর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আবুল কাসেম চুক্তির শর্তানুযায়ী এক মাসের বেতনের টাকা ফেরত দিয়ে গত ২ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দেন। তিনি চাইলে বেতন ফেরত না দিয়ে এক মাসের আগাম নোটিশ দিয়েও পদত্যাগ করতে পারতেন। তার এই তাড়াহুড়ো করে পদত্যাগে ইসির কর্মকর্তা-কর্মচারীদের মনে নানা প্রশ্ন দানা বেঁধেছে।
পদত্যাগী ওই কর্মকর্তা তার ঘনিষ্টজনদের জানিয়েছেন, কমিশনার নিয়োগ পাবেন এমন আশ্বাস পেয়েই তিনি পদত্যাগ করেছেন। অবশ্য ২০২০ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার সময় থেকেই তিনি ভবিষ্যতে ইসির কমিশনার হবেন এমন গুঞ্জনও ইসি সচিবালয়ে ছিল।
জানা গেছে, আবুল কাসেম ১৯৯০ সালে ২৪ মার্চ জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে নির্বাচন কমিশনে যোগ দেন। ওই বছর নভেম্বর সহকারী সচিব হিসাবে ইসি সচিবালয়ে যোগ দেন। ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে তিনি ইসির যুগ্ম সচিব হন। ২০২০ সালে তার চাকরির বয়স শেষ হলে সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
এদিকে আবুল কাসেমের কমিশনার হওয়ার গুঞ্জনে ইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ করে তার সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছে। তবে সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েব সাইটে কর্মকর্তাদের নামের তালিকায় আবুল কাসেমের নামটিও দেখা গেছে।
জামান / জামান
৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে
‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’
নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব
পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে
নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব
বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির
মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তানিকারক সংগঠনের উদ্বেগ
জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ
বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি
দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার
আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি
বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়েন