ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সপ্তম ধাপে ইউপি ভোট সার্বিকভাবে ভালো হয়েছে : ইসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-২-২০২২ সকাল ৮:০

সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ‘সার্বিকভাবে ভালো হয়েছে’ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ইসির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ইউপির সাত দফা ভোটে নির্বাচনী সহিংসতায় কতজন মারা গেছেন, জানতে চাইলে ‘সেই তথ্য এই মুহূর্তে নেই’ বলে জানান অশোক কুমার দেবনাথ।

তবে আজকের শেষ ধাপের ভোটে নির্বাচনী সহিংসতায় দুজন মারা গেছেন জানিয়ে ইসির এই অতিরিক্ত সচিব বলেন, স্থানীয়ভাবে ভোটকেন্দ্রে গোলমালের জন্য ভোটকেন্দ্রের বাইরেই মারা গেছে বলে শুনেছি। পুরো প্রতিবেদনটি এখনো আমরা পাইনি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সাত দফার ভোটে প্রাণহানির ঘটনায় কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ছিল কি না, জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘কমিশনের ব্যর্থতা নাই এখানে। প্রাণহানিগুলোর দায়দায়িত্ব কমিশনের ওপর সরাসরি পড়ে না। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। তারা এই বিষয় দেখবে। তারপরও যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তার জন্য আমরা দুঃখিত।’

শেষ ধাপের ভোট কেমন হলো, জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ওভারঅল ভালো নির্বাচন হয়েছে। সব মিলিয়ে ইউপি নির্বাচন কেমন হয়েছে, এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ওভারঅল ভালো নির্বাচন হয়েছে। মোটামুটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন, স্থানীয় পর্যায়ের জনগণ যে ভোটমুখী হয়েছে, এটা আশাব্যঞ্জক দিক। ভোটের হার বেশি আছে।

অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সপ্তম ধাপে আজ ১৩৬ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে সাতটি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট হয়েছে। সহিংসতার কারণে ছয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তখন পর্যন্ত ইভিএমে ভোট পড়েছে ৬১ দশমিক ৫৩ শতাংশ এবং ব্যালটে পড়েছে ৬৫ শতাংশের বেশি।

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'