ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

এক সপ্তাহে দেশে সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে ৬১ শতাংশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-২-২০২২ সকাল ৮:১৭

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। তবে সংক্রমণ কমলেও গত এক সপ্তাহে আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যু। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিক্যাল প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত সপ্তাহে (৩১ জানুয়ারি-৬ ফেব্রুয়ারি) দেশে করোনা সংক্রমণ কমেছে ২৩ দশমিক ৯ শতাংশ। একইসঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৬১ দশমিক ৪ শতাংশ। 

গত এক সপ্তাহে দেশে দুই লাখ ৯৩ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৭৬ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (২৪ জানুয়ারি- ৩০ জানুয়ারি) তিন লাখ ১৬ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল এক লাখ ১৯৬ জন। 

এরও পূ‍র্ববর্তী সপ্তাহে (১৭ জানুয়ারি- ২৩ জানুয়ারি) দুই লাখ ৫৫ হাজার ৪৫৫ জনের নমুনা পরীক্ষায় ৬৭ হাজার ৪২৫ জনের করোনা শনাক্ত হয়। আর গত ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত এক লাখ ৮৯ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ১১ জন।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে। গত এক সপ্তাহে দেশে করোনায় ২২৬ জনের মৃত্যু হয়েছে, যা এর পূর্বের সপ্তাহে ছিল ১৪০ জন। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু বেড়েছে ৬১ দশমিক ৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৭১টি করোনার নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৭১টি। এতে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

জামান / জামান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত