ইউপি নির্বাচন : অষ্টম ধাপের ভোট গ্রহণ শুরু
অষ্টম ধাপে ৭টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।
ইসি জানায়, অষ্টম ধাপে ৮টি ইউপির ভোটগ্রহণ হওয়ার কথা থাকলে ভোলার লালমোহনের বদরপুর ইউপি নির্বাচন স্থগিত রয়েছে। এছাড়া যেসব ইউপিতে ভোট হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে- ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতরী, নোয়াখালী জেলার হাতিয়ার সুখচর ও নলচিরা, সুবর্ণচরের চর জব্বর ও চর জুবলি ও ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর। এসব ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০০ জনের মতো প্রার্থী রয়েছেন।
এসএমম আসাদুজ্জামান জানান, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য নির্বাচনী এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত।
কেবল মোটরসাইকেল নয়, অন্য যন্ত্রচালিত যানবাহনও ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এ ক্ষেত্রে নির্দেশনাটি ৯ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত চালু থাকবে। তবে গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি সেবা, জরুরি পণ্য পরিবহন, নির্বাচনী কর্মকর্তা ও প্রার্থীদের গাড়ির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষেও কিছু যান চলাচল করতে পারবে।
এবার ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয় গত বছরের ২১ জুন। প্রথম ধাপে দুই দফায় ৩৬৯ ইউপিতে এবং দ্বিতীয় ধাপে ৮৩৩ ইউপিতে ভোট হয়। তৃতীয় ধাপে ১ হাজার ইউপিতে, চতুর্থ ধাপে ৮৩৬, পঞ্চম ধাপে ৭০৭, ষষ্ঠ ধাপে ২৯১ এবং সপ্তম ধাপে ১৩৮ ইউনিয়নে নির্বাচন হয়েছে।
জামান / জামান
৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে
‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’
নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব
পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে
নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব
বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির
মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তানিকারক সংগঠনের উদ্বেগ
জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ
বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি
দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার
আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি
বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়েন