ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত হচ্ছে দ্বিতল সড়ক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-২-২০২২ বিকাল ৬:২

নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত দোতলা রাস্তা নির্মাণসহ প্রায় ১৭ কিলোমিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০৬ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৩৫৬ টাকা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ‘পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ’ প্রকল্পটি হাতে নিয়েছে। ১ হাজার ২০৬ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৩৫৬ টাকায় এর পূর্ত কাজ দেয়া হয়েছে শেনডং লুকিয়াও গ্রুপ ও চায়না শেনডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপকে।

সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, ব্যয়বহুল প্রক্রিয়ায় ভূমি অধিগ্রহণ না করে তারচেয়ে কম খরচে দোতলা সড়ক নির্মাণ করে সড়ক প্রশস্তকরণের পরিকল্পনাটি নেয়া হয়েছে। মুন্সীগঞ্জের কিছু শিল্পঘন এলাকায় শিল্পের মালামাল পরিবহনসহ বিভিন্ন কারণে সড়কটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ। প্রকল্পের আওতায় ১০ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। ৯ দশমিক শূন্য ৬ কিলোমিটার হবে দোতলা রাস্তা। ৯ দশমিক ৩৫ কিলোমিটার অস্থায়ী সড়ক ও ১৭ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে সেখানে।

তিনি বলেন, যে রাস্তা আছে এটা অত্যন্ত সংকীর্ণ। মুন্সীগঞ্জে অনেকগুলো শিল্পকারখানা রয়েছে। এ রাস্তা দিয়ে শিল্পের মালামাল পরিবহন অত্যন্ত জটিল। রাস্তা প্রশস্ত করতে গিয়ে জমি অধিগ্রহণ অত্যন্ত ব্যয়বহুল ছিল। তারচেয়ে দোতলা রাস্তা করলে খরচ কম হবে। এজন্যই দোতলা রাস্তা করার পরিকল্পনা নেয়া হয়েছে।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-০৪-এর পূর্ত কাজের জন্য টিইসির সুপারিশ বাতিল করে পুনঃমূল্যায়নের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

শাফিন / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'