ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইউপি নির্বাচন

১০০ প্রাণহানিতে শেষ হলো হুদা কমিশনের ভোট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-২-২০২২ সকাল ৯:৩২

নানা আলোচনা-সমালোচনায় বিদ্ধ কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটের মধ্য দিয়েই শেষ হচ্ছে হুদা কমিশনের নির্বাচনী কর্মকাণ্ড। এরমাধ্যমে শেষ হলো দশম ইউপি নির্বাচন। চলতি ইউপি নির্বাচন ঘিরে অন্তত ১০০ জনের মৃত‌্যু হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন-ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, স্থানীয় সরকারের চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের মোট আটটি ধাপে সারাদেশে মোট চার হাজার ১৩৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোট পড়েছে ৭২.২০ শতাংশ। একই সঙ্গে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অন্তত ১০০ জনের মৃত‌্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত সচিব।

তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে অষ্টম ধাপের সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন পর্যন্ত শেষ হওয়া আটটি ধাপে মোট বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৩৭১ জন নির্বাচিত হয়েছেন। ৩৯৪টি ইউনিয়ন পরিষদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপরও কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে। এতে কিছু প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এজন্য নির্বাচন কমিশন দুঃখ প্রকাশ করছে।

অতিরিক্ত সচিব বলেন, নির্বাচন অনুষ্ঠান একটি মহাকর্মযজ্ঞ। এতে ব্যাপক জনবলের সম্পৃক্ততা রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় ও এর মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এসময় ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান ও যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান উপস্থিত ছিলেন।

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'