ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোভিড সারার পরও জটিলতায় ভোগেন এক-তৃতীয়াংশ বয়স্ক মানুষ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ১২:০

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ কোভিড থেকে সেরে ওঠার পরও দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভোগেন অনেক বয়স্ক মানুষ। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, বয়স্ক প্রতি তিন জনের একজন ভোগেন কোভিড পরবর্তী শারীরিক জটিলতায়।

যুক্তরাষ্ট্রের জীবাণু গবেষণা সংস্থা অপটাম ল্যাবস এবং দেশটির হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, ৬৫ বা তারচেয়ে অধিক বয়সী যেসব ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন, তাদের মধ্যে প্রতি তিন জনে এক জন সুস্থ হয়ে ওঠার পরও হৃদপিণ্ড, কিডনি, ফুসফুস ও লিভার জটিলতায় ভোগেন। অনেকের মধ্যে মানসিক স্বাস্থ্যগত সমস্যাও দেখা যায়।

২০২০ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এমন ১ লাখ ৩৩ হাজার ৩৬৬ জনের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন মার্কিন বিশেষজ্ঞরা। এই ব্যক্তিদের সবাই ৬৫ ও তারচেয়ে অধিক বয়সী।

এই ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, করোনা থেকে সেরে ওঠার পর মাসের পর মাস ধরে শ্বাসকষ্ট, ক্লান্তি, উচ্চ রক্তচাপ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন উপসর্গে ভুগেছেন এই বয়স্ক ব্যক্তিরা। এমনকি, উপসর্গ তীব্র হয়ে ওঠার কারণে তাদের ৩২ শতাংশকে হাসপাতালে ভর্তিও হতে হয়েছে।

মার্কিন বিজ্ঞানীরা তাদের গবেষণা প্রতিবেদনে বলেন, বয়স্ক মানুষজনের জন্য করোনা কতখানি বিপজ্জনক সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া এবং কোভিড পরবর্তী চিকিৎসার গুরুত্ব তুলে ধরার জন্যই এই গবেষণাটি পরিচালিত হয়েছিল। আমাদের বিশ্বাস এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য কোভিড পরবর্তী চিকিৎসা বিষয়ক পরিকল্পনায় কাজে আসবে।

তবে অনেক মার্কিন বিজ্ঞানী সাম্প্রতিক এই গবেষণা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, কোভিড থেকে সেরে ওঠার পর বিভিন্ন শারীরিক উপসর্গ তীব্র হয়ে ওঠার কারণে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের সবাই কোভিডের পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়েছেন- এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। অনেকে বয়সজনিত কারণেও শারীরিক জটিলতায় ভুগতে পারেন বলে মনে করেন এই বিজ্ঞানীরা।

জামান / জামান

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জনই সংক্রমিত হয়েছে হাসপাতালে

বিগত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত বেশি

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা