শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মানবিক দৃষ্টান্ত স্থাপন করল বশেমুরবিপ্রবি
সোহানুর রহমান সোহানের বাড়ি টাঙ্গাইলে। সাত সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সোহান। একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে পরিবারকে চালায় সে। স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে বশেমুরবিপ্রবিতে প্রথম ওয়েটিং প্রথম কলে ৩০৩তম হয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্টে পড়াশোনার সুযোগ পান। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা না থাকায় যথাসময়ে ভর্তি হতে পারেননি। গার্মেন্টসের বেতন পেয়েই স্বপ্নপূরণের জন্য ছুটে আসে গোপালগঞ্জে। কিন্তু ততদিনে ভর্তির সময় পার হয়ে যায়।
গত ৬ ফেব্রুয়ারি ভর্তি ফি মওকুফ এবং আর্থিক সাহায্য চেয়ে বশেমুরবিপ্রবিতে ভর্তির স্বপ্ন পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মানবিক দৃষ্টি আকর্ষণ করেন সোহান। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তির তারিখ বিলম্বিত হওয়ার পরও সোহানকে ভর্তির সুযোগ প্রদান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন।
এ বিষয়ে মো. সোহানুর রহমান সোহান বলেন, আমার বাবা অসুস্থ থাকায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আমি। এতদিন কাজ করে পড়াশোনা এবং পরিবারের হাল ধরি।
ওই শিক্ষার্থী আরো বলেন, বশেমুরবিপ্রবিতে ভর্তির জন্যে আমি পুরো টাকা নিয়ে আসিনি। তখন আমাকে বলা হয় কিছু টাকা নিয়ে আসতে, বাকি প্রশাসন ব্যবস্থা করবে। পরবর্তীতে আমার মা, ট্যুরিজম বিভাগের সভাপতি ও কয়েকজন শিক্ষার্থী মিলে টাকার ব্যবস্থা করেন। পরবর্তীতে পড়ালেখা চালিয়ে নিতে আমাকে সহযোগিতা করা হবে বলেও জানান।
ভর্তির অনুভূতি ব্যক্ত করে সোহান বলেন, ভর্তি হতে পেরে আমি অনেক আনন্দিত। এখানে ভর্তি হতে না পারলে হয়তো আমার পড়াশোনা হতো না। আমি সেকেন্ড টাইমার ছিলাম। আরো চারটি বিশ্ববিদ্যালয়ে পজিশন আসলেও সবগুলোর ভর্তির সময় চলে গেছে। আমি বাকিগুলোতেও চেষ্টা করেছিলাম কিন্তু সুযোগ পাইনি। বশেমুরবিপ্রবি প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গির কারণে আমি দ্বিতীয়বার পড়াশোনার সুযোগ পেয়েছি। এজন্য আমি বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে কৃতজ্ঞ।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি বাপন চন্দ্র কুরি বলেন, আমাদের বিভাগ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমরা চেষ্টা করেছি। ভর্তি সম্পন্ন হয়েছে। পরবর্তীতে সেমিস্টার ফি, পরীক্ষা ফি ওইসব ক্ষেত্রে বিভাগ থেকে তাকে সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করব।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied