ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

‘কৃষিবিদ দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে হাবিপ্রবিতে দিনব্যাপী কর্মসূচি


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ১:১
আগামী ১৩ ফেব্রুয়ারি ‘কৃষিবিদ দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। 
 
দিবসটি উপলক্ষে রোববার (১৩ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদে প্রদর্শন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ছবি সম্বলিত ড্রপডাউন ব্যানার ও ফেস্টুন। প্রদর্শন কার্যক্রমটি সকাল ৭ টা হতে শুরু হয়ে দিনব্যাপী চলমান থাকবে।
 
পরবর্তীতে সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে কেন্দ্রীয় শহিদ মিনারে করা হবে পুষ্পস্তবক অর্পণ। 
 
বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল সদস্যসহ সকল কৃষিবিদদের কল্যান কামনায় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে বিকাল ৩ টা ভার্চুয়াল মাধ্যমে (জুম প্লাটফর্ম ও ফেসবুক লাইভ) ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 
 
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ১৩ই ফেব্রুয়ারি কৃষিবিদগণকে প্রথম শ্রেণির পদমর্যাদা দান করার ঘোষণা প্রদান করেছিলেন। বঙ্গবন্ধুর যুগান্তকারী এ ঘোষণাই কৃষিবিদগণকে সন্মানিত করেছিল, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ভিত্তি স্থাপন করেছিল। এ দিবসটিকে স্মরণীয় করে রাখতে,  ২০১০ সাল থেকে কৃষিবিদ ইন্সটিটিউশন, বাংলাদেশ প্রতি বছর ১৩ই ফেব্রুয়ারি “কৃষিবিদ দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

এমএসএম / জামান

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

চবিতে ‘ক্যারিয়ার সামিট কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত, ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবধর্মী দিকনির্দেশনা