ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

জবি ছাত্রী হলে আরো ১১ টিউটর নিয়োগ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ২:৩৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আরো চারজন হাউস টিউটর ও সাতজন সহকারী হাউস টিউটর নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি  অফিস আদেশও প্রকাশিত হয়।
 
নবনিযুক্ত চার হাউস টিউটর হলেন- গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরাবান তোহরা, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিপা দেবনাথ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিম আক্তার এবং প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুন নাহার।
 
সাত সহকারী হাউস টিউটর হলেন- বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীপিকা মজুমদার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা বেগম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সায়েমা খানম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোশরাত জাহান এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক সামিনা বেগম।
 
আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের জন্য ১১ শিক্ষক পরের নির্দেশ না দেয়া পর্যন্ত ১৩ ফেব্রুয়ারি থেকে হাউস টিউটর ও সহকারী হাউস টিউটর হিসেবে নিযুক্ত থাকবেন। তাদের ভাতা ও অন্য সুবিধা পরে কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
 
২০২০ সালে ২০ অক্টোবর বিশ্ববিদ্যালযয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একমাত্র ছাত্রী হলটির উদ্বোধন করা হয়। ২০২১ সালের ৪ মার্চ হলটির প্রভোস্ট হিসেবে অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগমকে ও প্রথম হাউস টিউটর (আবাসিক শিক্ষক) হিসেবে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকারকে নিয়োগ দেয়া হয়। হলটির প্রথম প্রভোস্টের দায়িত্বে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আনোয়ারা বেগম।
 
১৬ তলাবিশিষ্ট ছাত্রী হলটির ১৫৬টি কক্ষে চারজন করে ৬২৪ ছাত্রী থাকতে পারবেন। এই সিটের বিপরীতে প্রায় ৩ হাজার শিক্ষার্থী হলের সিটের জন্য আবেদন করেছেন। হলের তৃতীয় থেকে ১৬ তলা পর্যন্ত ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে আর নিচতলা ও দোতলায় রয়েছে লাইব্রেরি, ক্যানটিন ও ডাইনিং। এরই মধ্যে হলটি হস্তান্তরের পর্যায়ে আছে।

এমএসএম / জামান

জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ : শিক্ষামন্ত্রী

জবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে ব্যাংকিং ক্যারিয়ার বিষয়ক সেমিনার

আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বাকৃবির ‘জাভার’, এশিয়ায় দশম

বিশ্বকাপ ফুটবলের মহোৎসবে মাতোয়ারা গণ বিশ্ববিদ্যালয়

মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম গবি শাখার সভাপতি ইমরান, সম্পাদক তুহিন

গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো মেডিকেল সেন্টার

ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন

ডিআইইউতে ১ম বারের মতো ব্যাবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'

অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের

নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা

এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির