ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে হুদা কমিশনের বিদায়ী সাক্ষাৎ রোববার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-২-২০২২ সকাল ৮:৪৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আগামীকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) বিদায়ী সাক্ষাৎ করবে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে তাদের সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে ওই দিন সকালে রাজধানীর একটি হোটেলে বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করবে বিদায়ী এই ইসি। এটিই হবে বর্তমান ইসির শেষ কর্মসূচি।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। ওই বছর ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্যে কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন। এ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি (সোমবার) তাদের ৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে।

মেয়াদ শেষ উপলক্ষে রেওয়াজ অনুযায়ী নির্বাচন কমিশন রোববার রাষ্ট্রপতির কাছে বিদায়ী সাক্ষাতে যাচ্ছেন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা রোবার সন্ধ্যায় মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করব। এটা সৌজন্য সাক্ষাৎ বলা হলেও বস্তুত এটাকে বিদায়ী সাক্ষাৎ বলতে পারেন।

বর্তমান কমিশন নিয়োগ পাওয়ার পর ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ করে।

জামান / জামান

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব

বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির

মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ

জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ

বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার

আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়েন

শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক